"রাজনীতির চূড়ান্ত কথা"

 রাজনীতি শব্দটি বেশ পুরনো হতে চলেছিল প্রায় ,এমন সময় ছাত্র-জনতার দৃঢ় প্রচেষ্টায়,এদেশের মানুষ আবারো এই শব্দটির চর্চা শুরু করেছে দ্বিতীয় স্বাধীনতা অর্জনের মধ্য দিয়েই।রাজনীতির চূড়ান্ত কথাটি একেবারে ব্লগটির শেষে লিখেছি।আসলে রাজনীতিই কথার খেলা।রাজনীতিতে কথার খেলায় জয় করেই এক রাতে লাখো কোটি জনতার সমর্থন কুড়িয়ে নেওয়া যায়, আবার একটি কথার কারণেই পরাজিত হয়ে দেশ ছেড়ে পালাতে হয়। এজন্য একজন রাজনীতি প্রিয় ব্যক্তিকে প্রতিটি কথার পেছনেই গবেষণা,যুক্তি রাখতে হয়।একজন রাজনৈতিক ব্যক্তি চাইলেও আর সাধারণ জীবনে হুট করে ফিরে যেতে পারে না।তার সাথে থেকে যায় ,দেশ ও জাতির বিশেষ হিসাব নিকাশ।তাকে আলাদা চলন বলনের জন্য আলাদা উপার্জন দক্ষতা অর্জন করতে হয়।দীর্ঘ বক্তব্য দিতে পারাই মানে ভাল রাজনৈতিক ব্যক্তি নয়।বরং সাধারন মানুষ অল্প কথায় যে বুঝাতে পারে তাকেই বেশি ভাল পায়।

তাই আমার আজকের ব্লগটি এখানেই সংক্ষিপ্ত করার চেষ্ঠাহ করছি। রাজনীতির চূড়ান্ত কথা হচ্ছে,"মত প্রকাশের স্বাধীনতা থাকলেও যে ভুল তথ্য ও ভ্রান্তির চর্চা করা যাবে না তা।না জেনেই বক্তব্য শুরু করা থেকে বা কিভাবে নিজের আবেগ নিয়ন্ত্রণ করা যায়,তা অবশ্যই রাজনীতিতে  আশার আগেই শিখে  ফেলা উচিত।   

Comments